আমরা বাংলাদেশকে অর্থনীতিতে সয়ংসম্পূর্ণ করতে চাই এবং আমাদের ভাবভূর্তি কে বিশ্বের দরবারে উন্নত ও উচ্চ করতে সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাতে চাই বলে আশ্বস্ত করেছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম।
আগামী ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রবিবার (৮ ই ফেব্রুয়ারি ) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার পৌরসভার শাহপুরমাঠে জামায়াত আয়োজিত এক বিশাল নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,আমরা বাংলাদেশকে একটি কল্যাণ ধর্মী ইনসাফের রাষ্ট্র করতে চাই। দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজী মুক্ত, দখলদার মুক্ত রাষ্ট্র করতে চাই। আমরা বাংলাদেশকে এখান থেকে আজাদির দিকে নিয়ে যেতে চাই। আমরা বাংলাদেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ করতে চাই। আমাদের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে উন্নত উচ্চ করার জন্য সামগ্রিকভাবে প্রচেষ্টা চালাতে চাই। তিনি আরও বলেন - আমরা দেশকে এগিয়ে নিতে চাই পেছনে নিতে চাই না। আমরা বিভেদের রাজনীতি চাই না। জাতিকে বিরক্ত করে ৫৪ বছরে দেশের কল্যাণ, হয়নি উন্নত হয়নি। আজকে বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে ১৮ কোটি মানুষকে সামনের দিকে নিয়ে যেতে পারি।
তিনি জনতার উদ্দেশ্য আরও বলেন-
দুর্নীতির কারণে এই দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তেমনি দুর্নীতির কারণে এই দেশ সর্বস্বান্ত হয়েছে। বিগত সরকারের আমলে এই দেশের দেশ থেকে ২৭ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমাদের দেশতো গরিব না একটি গরীব দেশে এত টাকা থাকার কথা না। আমাদের দেশ যারা পরিচালনা করেন তারা দুর্নীতিবাজ। ন্যায় পরায়ন নয়।আমরা দায়িত্ব পেলে দুর্নীতি বন্ধ করব এবং পাচার হওয়ার টাকা ফিরিয়ে আনা হবে।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা কামালুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যক্ষ মিনহাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন
জামায়াতের রংপুর জেলা সেক্রেটারি মাও এনামুল হক। শিবিরের কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা সম্পাদক মোহাম্মদ জাকারিয়া। রংপুর জেলা কর্মা পরিষদ সদস্য মাওলানা আব্দুল হান্নান খান
বদরগঞ্জ জামায়াতের নায়েবে আমির শাহ মুহাম্মদ রুস্তম আলী ও
শিবিরের উপজেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।