এইচ এম আকতার, নিউইয়র্ক থেকে : ইমাম দেলোয়ার হোসাইন বলেছেন,গোটা মুসলিম উম্মাহ একটি ছাতার মত। আমাদের সবাইকে এই ছাতার নিচে একত্রিত হতে হবে। আমরা যদি ইউনাইটেড না হই তাহলে ইসলাম বিরোধী যড়যন্ত্র মোকাবেলা করতে পারবো না। আর এ জন্যই মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) সকল বর্ণের লোকদের নিয়ে কাজ করে যাচ্ছে।

গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা আটটায় বাইতুল মামুর মসজিদ এবং কমিউনিটি সেন্টারের উদ্যোগে আফ্রিকান বংশবুত আমেরিকান মুসলমানদের নিয়ে এক সৌজন্যে ডিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুনার প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন এসব কথা বলেন।

মুনার নিউইয়র্ক সাউথ জোনের প্রেসিডেন্ট মাওলানা এমদাদুল্লাহ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, মুনার সেন্ট্রাল এক্সিকিউটিভ এসিস্টেন্ট ডাইরেক্টর প্রফেসর ড,রুহুল আমিন,হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, মুনার লিডার মোশাররফ মাওলা সুজন, আব্দুস সাত্তার, মাওলানা মাইনুদ্দিন প্রমূখ।

ইমাম দেলোয়ার হোসাইন বলেন, গোটা বিশ্বে মুসলমানরা আজ আক্রান্ত।বিনা অপরাধে তাদের হত্যা করা হচ্ছে। মানবতা বলতে কিছু নেই। এর কোন প্রতিকারও নেই। এর প্রধান করণ হলো আমরা মুসলমানরা নানা দলে বিভক্ত।

তিনি আরও বলেন, আমাদের মাথা উঁচু করে বাঁচতে হলে একই ছাতার নীচে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আমাদের উপর এ হামলা অব্যাহত থাকবে।

তিনি বলেন, মুসলিমানদের মধ্যে কোন বর্ণবেদ নেই।সাদা কালো সবাই আমরা ভাই ভাই। ভুলে গেছে চলবে না রাসুল সাঃ বলেন,সকল মুসলমান ভাই ভাই। এবং কুরআনে আল্লাহ বলেছেন তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইয় না। তোমরা আল্লাহর রুজ্জুকে আকড়ে ধর। এজন্য আমাদের সবাইকে ইউনাইটেড থাকতে হবে।

এসময আফ্রিকান বংশবুত আমেরিকান মুসলিম আবু বকরকে আহবাযক করে এবং মাকানকে যুগ্ম আহবান একটি আহবায়ক কমিটি করা হয়। এ আফ্রিকার বংশবুত আমেরিকান মুসলমানদের মধ্যে দ্বীনের প্রচার করবেন। এসময প্রায় ৫০ পরিবারের সদস্যরা এ প্রোগ্রামে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তাদের জন্য ডিনারের আযোজন করেন।