সোনারগাঁয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ জেলা কতৃক ‘মিট উইথ জেন-জি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ অঞ্চলের একঝাঁক মেধাবী তরুণ প্রজন্মের অংশগ্রহণে ‘মিট উইথ জেন-জি’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে পানাম ফুট পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর আলহাজ্ব মমিনুল হক সরকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সদস্য ও সোনারগাঁয়ের একজাক মেধাবী তরুণ-তরুণী। । অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর আঃ জব্বার বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে

আমি এমন একজন নেতা নির্বাচন করব যে আমার জীবনের নিরাপত্তা দিতে পারবে, যে দুর্নীতি করবেন না চাদাবাজি করবেন না, সন্ত্রাসী করবেন না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমীর  মমিনুল হক সরকার বলেন, ইতিহাসের যেকোন পটপরিবর্তনের জন্য তরুন- যুবকদের বিকল্প নাই। ১৯৭১, ১৯৫২ ও ২০২৪ এর জুলাই জাগরণে ও তরুণদের ভূমিকা ছিল অনস্বীকার্য। তাই আমরা তরুনদের মতামত কে প্রাধান্য দিতে চাই। -নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবির সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত বলেন, যে প্রার্থী আমার জীবনের নিরাপত্তা দিতে পারবে। আমার ইজ্জত ও সম্মানের নিরাপত্তা দিতে পারবে। প্রার্থী সৎ কিনা আমার জানতে হবে। আমরা এমন কোন বাংলাদেশ হতে দিতে পারি না যে বাংলাদেশ আমার জীবনের নিরাপত্তা দিতে পারবে না।

WhatsApp Image 2026-02-07 at 15.58.04 (1)

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসাইন।বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উত্তর জামায়াতের আমির মাওলানা ইসহাক মিয়া ও দক্ষিণের সেক্রেটারি মোহাম্মদ আসাদুল ইসলাম, এনসিপির যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ। রাষ্ট্র গঠনে জেন-জির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিকতা ও নেতৃত্বের মাধ্যমে একটি সুন্দর ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা সম্ভব উল্লেখ করে নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া জেন- জির নানা প্রশ্ন ও মতামতের উত্তর দেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ-তরুণী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।