বাউফলের বগায় ফেরির পরিবর্তে সেতু নির্মাণ বাস্তবায়নের অগ্রগতি জানতে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে বৈঠক করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত বৈঠকে সাংসদ ড. শফিকুল ইসলাম মাসুদ, ফেরির পরিবর্তে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এসময় মন্ত্রী সার্বিক বিষয়ে অবগত হয়ে দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করার আশ্বাস দেন। এবং ড. শফিকুল ইসলাম মাসুদের আমন্ত্রণে বাউফল সফরের সম্মতি জানান।
উল্লেখ, পটুয়াখালীর বাউফল উপজেলা দিয়ে বয়ে যাওয়া লোহালিয়া নদীর বগা অংশে ফেরির পরিবর্তে সেতু নির্মাণের দাবি স্থানীয় জনগণের দীর্ঘদিনের। পতিত আওয়ামী লীগ সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও ফেরির পরিবর্তে সেতু নির্মাণের দাবি উপেক্ষা করা হয়েছিল। আ’লীগের পতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ জনপ্রতিনিধি না হয়েও ফেরির পরিবর্তে সেতু নির্মাণের প্রচেষ্টা শুরু করেন। এই লক্ষ্যে তিনি বারবার অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
পরবর্তীতে তাঁর প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার ফেরির পরিবর্তে সেতু নির্মাণের উদ্যোগ গ্রহন করে। এরই ধারাবাহিকতায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সেতু নির্মাণে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
রাজশাহীর পদ্মাপাড়ে
(১২-এর পৃঃ ৮-এর কঃ পর)
সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এরশাদ আলী ঈশা, মহানগর জামায়াতে ইসলামীর মহানগরী নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী প্রমুখ।