বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের সহযোগিতার জন্য স্থাপিত জামায়াতের প্যান্ডেলে স্বশস্ত্র হামলা করেছে বিএনপি। তারা প্যান্ডেল ভাংচুর করে চোর, টেবিল ছিনতাই করে নিয়ে গেছে। এসময় বিএনপি কর্মিদের হামলায় সাইফুল ইসলাম নামের এক জামায়াত কর্মি আহত হয়েছেন। হামলাকারীরা মাহফুজার রহমান নামের এক জামায়াত কর্মিকে তুলে নিয়ে গেছে বলে স্থানীয় জামায়াতের নেতারা জানিয়েছেন। এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলার পর ভোট কেন্দ্রে আতংক ছড়িয়ে পড়ে। ভোটাররা প্রানের ভয়ে দিকবিদিক পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশের ঘটনাস্থলে গেলেও কেন্দ্রের পরিবেশ ফেরাতে কোন উদ্যোগ না নিয়েই ঘটনাস্থল তাগ করেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে বিএনপির হামলাকারীরা পালিয়ে যায়। এরপর ভোটাররা আবারও কেন্দ্রে আসতে শুরু করেছে। তবে, সেনা সদস্যরা চলে যাওয়ার পর সন্ত্রাসীরা আবারও হামলা করতে পারে বলে ভোটাররা আশংকা করছেন।

বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। পুরুষ ২লাখ ১৯ হাজার ৯২৫ জন, মহিরা ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন, হিজড়া ১০ জন। পোষ্টাল ব্যালটে প্রবাসীরা নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৩৪ জন।

মোট ভোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি।