চাঁদপুর জেলা সংবাদদাতা

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ চাঁদপুর এর বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২৬ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে একাডেমীর প্রধান ক্যাম্পাসের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি মোঃ মোবারক হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকের যোগ্যতা সমান নয়। এক একজন একএক দিকে পারদর্শি। কিন্তু আমরা যদি প্রতিযোগিতার মনোভাব নিয়ে, আমাদের পড়াশোনায় প্রতিযোগীতায় পজেটিভ থাকবো। আমরা যদি প্রতিযোগীতার পাশাপশি সহযোগী মনোভাব নিয়ে চলি, তাহলে সবাই মিলে সামনে এগোতে পারবো। আমাদের বাংলাদেশ সরকারের একটা ভিশন ছিল সেখানে বলা হয়েছিল কাউকে আমরা পিছনে ফেলে যাবো না।

শিক্ষার্থীদের উদেশ্যে বলেন, একটা ক্লাসে সবাই কিন্তু সমান না। কেউ অংকে খুব ভালো, কেউ ইংরেজিতে খুব ভালো, কেউ হয়তো ফিজিকসে খুব ভালো। যে অংকে ভালো সে যদি, যারা অংকে দুর্বল তাদের একটু সহযোগীতা করি। যে অংকে ভালো সে হয়তো ইংরেজিতে দুর্বল, আরেকটি টিম আছে যারা ইংরেজিতে ভালো তারা যদি ঐ টিমকে সহযোগীতা করি। তাহলে আমরা সবাই মিলে ভালো রেজাল্ট করতে পারি। দিন শেষে আমাদের স্কুলের মাঝে আর প্রতিযোগীতা থাকে না। তখন আমাদের প্রতিযোগীতা জেলা, ন্যাশনাল ও ইন্ট্যারন্যাশনাল পর্যায়ে। তখন আমরা নিজেদেরকে প্রেজেন্ট করি না, আমরা একটা প্রতিষ্ঠান, দেশ ও জাতীকে প্রেজেন্ট করি। তাহলে আমরা যদি প্রতিষ্ঠানকে, সমাজকে ও দেশকে এগিযে নিতে চাই। তাহলে আমাদের সবাইকে সহযোগী মনোভাব সম্পন্নভাবে সামনে দিকে এগিয়ে যেতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, গভর্নিং বডি সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো: শাহজাহান মিয়া, জেলা শিক্ষা অফিসার মো: রুহুল্ল্যাহ। স্বাগত বক্তব্য রাখেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম।

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন, অভিভাবক সদস্য এডভোকেট শাহজাহান খান, সিনিয়র এডভোকেট আবুল খায়ের শেখ, আল আমিন মডেল মাদ্রাসার সভাপতি আব্দুস শুকুর মস্তান ও প্রভাষক জয়নাল আবেদীন এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার, ছাত্রী শাখার মাধ্যমিক ইনচার্জ ফাতেমা বেগম।