ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম।

গতকাল রোববার (২৪ মে) তাকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মির্জা গালিব নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দেন।

ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লেখেন, আওয়ামী লীগের মতোই বিএনপি ব্যাংক দখলের লাইনে হাঁটতেছে। সামনের দিনে গরিব মানুষের পকেট কাইটা উনাদের শরীরের মেদ আর বিদেশের সম্পদ বাড়তে থাকব, আর দেশে বাড়তে থাকব জিনিসপত্রের দাম।

পোস্টের শেষাংশে ইংরেজিতে “Yes, that's the plan.” লিখে তিনি বিষয়টিকে আরও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেন।