মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংকটের কারণে নিরাপত্তা শঙ্কায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর প্রভাবে কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) শাহজালাল বিমানবন্দর থেকে বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার কুয়েত এয়ারলাইন্সের ৪টি, জাজিরার (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, ইউএইউ) ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজের (কাতার) ৪টি, ফ্লাইদুবাই ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ও এমিরেটস এয়ারলাইনসের (সংযুক্ত আরব আমিরাত) ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি ও ১১ মার্চ ২৭টি ফ্লাইট বাতিল করা হয়।