অন্তর্বর্তী সরকারের অফিসিয়ালি সময় শেষ হয়েছে। আর সেই সাথে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল পেইজটি আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে পেইজটি থেকে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, বিগত ১৮ মাসে সকলের সহায়তা ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমালোচনা, সমর্থন ও সহযোগিতা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। এরপর অফিশিয়াল পেইজটি থেকে নিয়মিত সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে পোস্ট দেওয়া হতো।