আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সংসদের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ কথা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
একই দিনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিকেল ৪টায় মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। রোববার দুপুরে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এসব তথ্য জানান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানিয়েছেন তিনি।