জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ১টা ৫৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান জ্বালানি উপদেষ্টা।

পোস্টে ফাওজুল কবির লিখেন, আমার ফোন নম্বর হ্যাক হয়েছে। আমি কোনো অর্থ সাহায্য চাচ্ছি না এ ধরনের অনুরোধ উপেক্ষা করুন।

এর আগে নারী ইস্যুতে সাবেক টুইটারে জামায়াত আমিরের এক বার্তায় তোলপাড় সৃষ্টি হয় নির্বাচনী রাজনীতিতে। ষড়যন্ত্রকারীরা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে ঠিক একই ঘটনা ঘটল জ্বালানি উপদেষ্টার সঙ্গে।