ঈদুল ফিতরের ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে।
২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি। এবার প্রথম তিনদিনে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটিতে প্রিয়জনের কাছে ফিরতে পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতুর দুই প্রান্ত দিয়ে মোট ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। এ তিনদিনে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা।
আজ শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ঈদুল ফিতরের ছুটির প্রথম তিনদিনে পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৯ হাজার ২৫টি যানবাহন পারাপার হয়েছে। ২০২৫ সালে একই সময়ে এ সংখ্যা ছিল ১ লাখ ৮০২টি।
এবার প্রথম তিনদিনে মোট টোল আদায় হয়েছে ১২ কোটি ৫ লাখ ৮৮ হাজার টাকা, যা ২০২৫ সালে ছিল ১২ কোটি ৭৮ হাজার ৪০০ টাকা।
আরো জানানো হয়, যমুনা সেতু দিয়ে ২০২৬ সালের ১৮ মার্চ সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পারাপার হয়। ২০২৫ সালে এ সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি।
চলতি বছর একদিনে সর্বোচ্চ মোট টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা, যা ২০২৫ সালে ছিল ৩ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৮৫০টাকা।
২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এ বছর বড় কোনো দুর্ঘটনা বা বড় ধরণের যানজট পরিলক্ষিত হয়নি। পরিসংখ্যানগুলো দেশের সড়ক অবকাঠামো ব্যবস্থাপনায় সেতু কর্তৃপক্ষের সক্ষমতা এবং দক্ষতার প্রতিফলন।