নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ টি গাড়ী বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর গাড়িগুলো সচিবালয়ে প্রবেশ করছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্যরা।

নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরও শপথ গ্রহণের কথা রয়েছে।নতুন মন্ত্রিসভার সদস্যদের ব্যবহারের জন্য এরই মধ্যে গাড়ি প্রস্তুত রেখেছে সরকারি যানবাহন অধিদফতর।

এসব গাড়িই আজ এনে রাখা হচ্ছে বাংলাদেশ সচিবালয়ে। এদিকে, নতুন মন্ত্রী পরিষদের সদস্যদের বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে সচিবালয়। চলছে পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম।