শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের কথা আপনারও জানেন আমিও জানি। কিন্তু অপেক্ষা করুন এবং দেখুন আমরা কী করতে যাচ্ছি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বেসরকারি শিক্ষকদের আর্থিক দুর্দশার বিষয়টি এই প্রশ্ন করা হয়।
প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, লেস্ট ওয়েট অ্যান্ড সি হোয়াট উই গো ডু। ইউ নো দ্যাট আমরা জানি এটা।
মন্ত্রী বলেন, শিক্ষাখাতে হাইজাম্প নয় আরো বড় জাম্প দিতে হবে। পোলভল্ট জাম্প দিয়ে শিক্ষায় পরিবর্তন আনতে হবে। শিক্ষায় পরিবর্তন আনতে হবে। আমাদের যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমরা আবারো কৃতজ্ঞ। এর আগে আমি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে অনেক ভালোবাসেন। তাই তিনি শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন। আজকে সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু কথা বলছি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সাধারণত শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কালচারাল মাইন্ডের লোকদেরকে। কালচারাল লোকদের শুধু নাচগানই নাটক করা সিনেমার নায়ক হওয়াই কি কালচার। সো কালচার ডেফিনেশন আমাদের আজকে বেসিক জায়গা শিক্ষা। উই ওয়ান্ট টু লিড আমরা সবকিছুই আমাদের মত করে করব। সেজন্য আমরা বলছি, সবই তো স্টেজে আমরা এখন থেকে শুরুটা করি তারপর আমরা দেখবো।