১৬-১৭ বছর বয়সী বাংলাদেশী নাগরিকদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত একটি পরিপত্রে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সকল বাংলাদেশী নাগরিকের বয়স ১৬/১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন (রেজিস্ট্রেশন) কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত প্রদান করেছে।’