দুর্বৃত্তের গুলিতে নিহত ইনিকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের কাছে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উদ্যেগে রাজধানীর লালমাটিয়া এলাকায় এই রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়।

এসময় ওসমান হাদির স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্যের উপস্থিত ছিলেন। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম উপস্থিত ছিলেন।