সাবেক চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামের পিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা ইউনিটের সদস্য (রুকন ) অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল পৌনে ছয়টার সময় ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে হার্টের চিকিৎসাধীন ছিলেন। তিনি এক স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।

মরহুম ফজলুল হক খান দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা মরহুমের সকল দ্বীনি খেদমতকে কবুল করুন, তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।