সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তারা স্মৃতিসৌধে এসে বীর শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন স্পিকার।
এ বিষয়ে জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু জানান, সকালে স্পিকার ও ডেপুটি স্পিকার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা সকাল সাড়ে ১০টার আগেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান এবং সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।