নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১ মার্চ) আমির খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, ‘মন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।' তবে নির্দিষ্টভাবে কী কারণে ভর্তি হয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।