আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানীর হোটেল শেরাটনে এই ইশতেহার প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হবে।

এতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও কূটনীতিক, রাজনৈতিক,ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।