বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল বৃহস্পতিবার শুরু হবে পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা। এ লক্ষ্যে আজ আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়তে হবে এবং শেষ রাতে শেহরি খেতে হবে।

আজ সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সংবাদ পর্যালোচনা করে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। পরে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়।

এর ফলে, আজ এশার নামাজের সঙ্গে তারাবিহ নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই সঙ্গে ভোর রাতে রোজা রাখার নিয়তে সেহেরি খাবেন।

বায়তুল মোকাররমে রাত ৮টায় শুরু হবে তারাবির নামাজ।