কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯ তম ঈদুল ফিতরের জামাত যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ
এ বিশাল জামাতে অংশ নেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম, সদর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। তাছাড়া দেশ-বিদেশের অসংখ্য মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করে।