চট্টগ্রাম বন্দরে তেল-গ্যাস বোঝাই ৮টি জাহাজ সফলভাবে মাল খালাস করে বন্দর ত্যাগ করেছে।

১১ মার্চ ২০২৬ (বুধবার) পর্যন্ত এসব জাহাজ থেকে জ্বালানি খালাসের পর নতুন আরও ৪টি জাহাজ পাইপলাইনে বা পথে রয়েছে। পারস্য উপসাগর থেকে আসা এই জ্বালানি তেল খালাসে কোনো প্রতিবন্ধকতা নেই এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করে। জাহাজগুলো গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।