ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক। তিনি ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী তার আপন বড় ভাই মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী হাফিজুর রহমান ৯ হাজার ৪৪৯ ভোট পেয়েছেন।