বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারীকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি এইইসলামিক আলোচক তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথেই এই সংবাদ দেয় দেশটির সরকার।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়েছে। তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় আছেন। এর আগে যুক্তরাজ্যে প্রবেশে এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় আলোচনায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আজহারির ওপর।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বুধবার জানান, আজহারির আগমন সম্পর্কে তাকে এবং অন্যান্য সংসদ সদস্যদের বিভিন্ন গোষ্ঠী সতর্ক করেছিল।
তিনি সিনেটে বলেন, ‘আমি জানি, বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ বিভিন্ন গোষ্ঠী বেশ কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’
ডেইলি মেইলের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগে ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেন আজহারি। ওই আলোচনায় ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান আজহারি।