জামায়াতে ইসলামীর মনোনীত শেরপুর -৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ গণমাধ্যমকে এতথ্য জনিয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত বা বাতিল করার বিষয়ে বাংলাদেশের আইনে সুনির্দিষ্ট বিধান রয়েছে।

তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারিও ছিলেন। জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নুরুজ্জামান বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই পোস্টে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে হাসপাতালে ভর্তি অবস্থায় ইন্তেকাল করেছেন।