বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেছেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত সিয়াম সাধনার মাস শেষে আমাদের মাঝে সমাগত পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং বিশ্বজুড়ে মজলুম মানবতার আর্তনাদের মাঝে এবারের ঈদ আমাদের দ্বারে কড়া নাড়ছে।

এই আনন্দঘন মুহূর্তে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা সংগ্রামের রক্ত ঝরা ৭১ থেকে চব্বিশের রক্তাক্ত জুলাইয়ের সেইসব মা-বোন ও ভাইদের, যারা ন্যায়ের পথে চলতে গিয়ে, হক প্রতিষ্ঠিত করার লড়াইয়ে জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন।

ফিলিস্তিন ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তি ও যুদ্ধের যে কালো মেঘ ছেয়ে আছে, তা আমাদের ঈদের আনন্দকে ব্যথিত করে।

তবুও ঈদ মানেই সকল বাধা পেরিয়ে সুখ-দুঃখ ভাগ করে নেয়া, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য সোপান।

আমাদের অঙ্গীকার হোক- যতদিন না আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম হচ্ছে এবং প্রতিটি নারী ও শিশু নিরাপদ ও ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে, ততদিন আমাদের এই সংগ্রাম থামবেনা।

এবারের ঈদ হোক সেই শপথের দিন, যেখানে ত্যাগের বিনিময়ে আসবে আগামীর প্রকৃত মুক্তি।

ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে আসুন আমরা একে অপরের পাশে দাঁড়াই। বিত্তবানরা যেন সুবিধাবঞ্চিতদের ভুলে না যাই, কারণ ত্যাগের মাধ্যমেই ঈদের খুশি পূর্ণতা পায়।

দেশবাসী ও বিশ্বের সকল শান্তিকামী মানুষকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।