ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-১ (ভূরুঙ্গামারী -নাগেশ্বরী) আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকে অধ্যাপক আনোয়ারুল ইসলাম ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।
রিটার্নিং অফিসার এর কার্যালয় সূত্রে জানা যায়, সংসদীয় আসন ২৫ (কুড়িগ্রাম-১) আসনে নাগেশ্বরী উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৮৭ হাজার ৮৬২ ভোট। ধানের শীষ প্রতীক পেয়েছে ৬৫ হাজার ৫৭৮ ভোট। আর ভূরুঙ্গামারী উপজেলার ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৮ হাজার ৫৩২ জন। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ৭৮৬ টি এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫১ হাজার ৭৭৮ টি।
কুড়িগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকে সাইফুর রহমান রানা, দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ারুল ইসলাম, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান, হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি, গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই ও ট্রাক প্রতীকে বিন ইয়ামিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গত ৮ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীক তথা জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাড়ান। কুড়িগ্রাম-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬৩ হাজার ৯৭৮ জন।