বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অবহেলিত জনপদের উন্নয়নে জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে লস্কর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। লস্কর ইউনিয়নের আমীর মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম শামসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী সরদার, তামজিদ আলম ও শেখ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, পৌর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, লস্কর ইউনিয়নের বায়তুলমাল সেক্রেটারি আসমাতুল্লাহ শিকারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব, ষোলাদানা ইউনিয়ন আমীর ডা. শফিকুল ইসলাম, এনসিপি নেতা আদনান আসিফ প্রমুখ।