ঢাকা-১৫ সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে এক শান্তিপূর্ণ নির্বাচনী গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সন্ধ্যা সোয়া ৬টায় শেওড়াপাড়ার বিন্দুবৃত্ত গলির সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি জামতলা বাজার, সূর্য শিশির, জামতলা, ঝিলপাড় পাকার মাথাসহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মিছিলের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান বলেন ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে আগামীর প্রধানমন্ত্রী হবেন। আপনারা ভগ্যবান যে আপনারা শুধু একজন এমপি না বরং একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করার জন্য ভোট দিবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি সদস্য সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, তরুণ সমাজ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেÑবিভাজন, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। “বাংলাদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ এবং সকল পেশা-শ্রেণীর মানুষ একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেÑযেই বাংলাদেশে কোনো বিভাজন থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না।”
তিনি আরও বলেন, “মিরপুর-কাফরুলসহ ঢাকা-১৫ আসনের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। আমরা সন্ত্রাসীদের হুঁশিয়ার করে বলতে চাইÑজনগণ নির্বিঘ্নে ভোট দিতে কেন্দ্রে যাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটারদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত থাকবে, ইনশাআল্লাহ।”
ইউকে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেন, ডা.শফিকুর রহমান বিশ্বের মর্যাদাবান নেতাদের একজন। নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন।
গণসংযোগ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, জাহিদুল ইসলাম ও ইউকে জামাতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন থানা আমীর আব্দুল মতিন খান ও থানা সেক্রেটারি মাওলানা আতিক হাসান রায়হান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, আমিনুর রহমান আমান, মু'তাসিম বিল্লাহ, আবুল হাশেম, মাওলানা সাইফুল ইসলামসহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিল ও গণসংযোগ চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন নির্বাচনী স্লোগান দেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের বিষয়ে জনগণকে সচেতন করা হয়। কর্মসূচিতে কয়েক হাজার নেতা-কর্মীর পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। প্রেস বিজ্ঞপ্তি।