আজাদুর রহমান আজাদ মৌলভীবাজার থেকে : মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে লড়াই হবে দাঁড়িপাল্লা ও ধানের শীষে এমন আবাস দিয়েছেন ভোটাররা। নির্বাচনকে সামনে রেখে পাড়া-মহল্লা, গ্রামগঞ্জে ও চায়ের দোকানে ভোটের হিসাব কষচ্ছেন ভোটাররা। দেশের কৃষির বৃহত্তম মনুনদী প্রকল্প বেষ্টিত ও চা বাগান অধ্যুসিত মৌলভীবাজার সদর রাজনগর উপজেলা নিয়ে গঠিত এ সংসদীয় আসন। এখানে মোট ভোটার ৪,৮৬,২১২ এর মধ্যে পুরুষ ২,৪৮,১৩১ জন, মহিলা ২,৩৮,০৭৭ এবং হিজরা ৪ জন। ইউনিয়ন ২০টি পৌরসভা ১ টি। ভোটারদের সাথে আলাপ করে জানা যায় আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত জামায়াত প্রার্থী আব্দুল মান্নান এবং বিএনপি প্রার্থী নাসের রহমানের মধ্যে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ ও কমিউনিস্ট প্রার্থী থাকলেও এসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আসবেন না। মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমীর তুখোর রাজনীতিবিদ সমাজসেবক ও জনবান্ধব ব্যক্তি আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে সাড়া জেগেছে। রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে তার ভূমিকা অতুলনীয়। জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের প্রচেষ্টায় সংসদীয় আসন মৌলভীবাজার ও রাজনগরে প্রতিষ্ঠা হয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও চিকিৎসালয়। আব্দুল মান্নানের হাত ধরে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান ফলাফলে এখন সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয়েছে।
এছাড়া রাস্তাঘাট ও কালভাট নির্মাণ টিউবওলে স্থাপন দরিদ্র জনগোষ্ঠীর জন্য ঘর নির্মাণসহ নানাবিধ সমাজ উন্নয়ন কাজে আব্দুল মানানের বিকল্প নেই। যার ফলে নিম্নবিত্ত ও তরুণ ভোটারদের কাছে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান খুবই জনপ্রিয়। আর এ জনপ্রিয়তাকে পুঁজি করে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে দিন রাত হন্যে হয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নে পিছিয়ে থাকা এই সংসদীয় আসনের ভোটাররা অতীতের সকল সংসদ সদস্যদের উপর নাখোশ। কারণ অতীতে সংসদ সদস্যরা উন্নয়নের পরিবর্তে তাদের পকেট ভারি করেছেন। তাই এখন ভোটাররা পরিবর্তন চায়। অনেক ভোটার বলছেন, সব দলকে দেখেছি এবার জামায়াতকে দেখব। কারণ জামায়াতের প্রার্থী সৎ ও যোগ্য। তাই সৎ লোক নির্বাচিত হলে উন্নয়নে কোনো বাধা থাকবে না। অতএব সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকের জামায়াতের আব্দুল মান্নানকে ভোটাররা বেছে নিয়েছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই আব্দুল মান্নানের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ধানের শীষ মার্কা নিয়ে বিএনপির নাছের রহমানও কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ভোটের হিসাব কষচ্ছেন ভোটাররা। এখন ভোটাররা অনেক সচেতন। তারা চান সৎ, যোগ্য ও জনবান্ধব এবং উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা।
শেষমেষ ভোটারদের অভিমত, জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল মান্নান ও বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকের নাছের রহমানের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। জামায়াত প্রার্থী আব্দুল মান্নান সংবাদমাধ্যমকে বলেন, আমার প্রত্যাশা মৌলভীবাজার-৩ আসনের ভোটাররা আমাকে জয়যুক্ত করবেন। আমি জয়ী হলে উন্নয়নে পিছিয়ে পড়া এ আসনের কৃষির মূল সমস্যা কাউয়াদিঘী হাওরের জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রনে মনু নদীর ব^াধ নির্মাণ, রাস্তাঘাট নির্মানণচিকিৎসা ও শিক্ষার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখব।