“চলো একসাথে গড়ি বাংলাদেশ” এ শ্লোগান নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমানের উদ্বোধনকৃত দেশব্যাপী গণভোটের হ্যাঁ ভোটের বাস বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে পৌঁছে। এসময় জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা সাধারণ জনগন নিয়ে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য ও জেলা আমীর ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারী মাও: মাহমুদুল হাসান, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, এনসিপি’র জেলা আহবায়ক গোলাম কিবরিয়া, এবি পার্টির জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মো: শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন অন্যান্য নেতৃত্ববৃন্দ।
নেতৃত্ববৃন্দরা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ পরিবর্তনের এবার আপনারই হাতে, বাস্তবায়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।