টাকা উদ্ধারের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। গতকাল বুধবার রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মানুষ ট্রেনের ছাদে করেও বাড়িতে গেছেন। এ জন্য তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, মিডিয়া থেকে শুরু করে মাঠপর্যায়ের প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না। তার দাবি, গণমাধ্যমের একটি অংশ একপাক্ষিক আচরণ করছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর হয়ে কাজ করছে। মাঠপর্যায়ের সাংবাদিকদের পাঠানো সব সংবাদ প্রচার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জুডিশিয়াল মেজিস্ট্রেটদের গাড়ি দেয়া হচ্ছে না এব্ং তাঁদের সঙ্গে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য দিচ্ছে না। সুষ্ঠু ভোট আয়োজনে তাদেরকে অসহিযোগিতা করা হচ্ছে। যদি তাদেরকে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না দেয়া হয়, তাহলে এটা স্পষ্ট হবে নির্দিষ্ট একটি দলের সঙ্গে যোগসাজশের মধ্য দিয়ে কাজ করছেন।
তাদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে হুমকি ও বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেনহ, ল্যাপটপ বাসায় রাখা অপরাধ কি না? ১১ দলীয় জোটের প্রার্থীদের ‘ফ্রেমিং’ করার চেষ্টা চলছে। তবে ভোট কেনাবেচার জন্য অর্থ লেনদেন হলে তা অবশ্যই অপরাধ।
যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন স্থানে অস্ত্রের মজুদ উদ্ধারের ঘটনাকে স্বাগত জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যৌথবাহিনী অনেকগুলো জায়াগায় অস্ত্রের মজুদ উদ্ধার করছেন। এ জন্য তারা যৌথবাহিনীর প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও অভিযোগ করেন, যেখানে বিএনপি দুর্বল অবস্থানে রয়েছে, সেখানে ভোট বানচালের পরিকল্পনা করা হচ্ছে বলে তারা তথ্য পেয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, লক্ষ্মীপুরে বিএনপির প্রার্থী এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে সেনাবাহিনী ৮০ লাখ টাকা উদ্ধার করেছে। মানুষ যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে নিরাপদে ফিরে যেতে পারেন সেজন্য দলমত সকলকে দায়িত্ব পালন করতে হবে।