কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সাতক্ষীরার কালিগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। গত ১০ মে মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও ইমাম হাফেজ খায়রুল বাশারেরর নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের নির্বচনী কার্যক্রমে আগেভাগেই দলীয় প্রচারণায় অংশগ্রহণ করেছে দলটি। স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা যায়, ইউনিয়নের ওয়ার্ড দায়িত্বশীল ও টীম মেম্বারদের গোপন ভোটের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থী বাছাই করা হয়। এরপর জেলা জামায়াতের তত্ত্বাবধানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যাচাই-বাছাই শেষে হাফেজ খায়রুল বাশার এর নাম ঘোষণা করা হয়েছে। সরেজমিনে খোঁজ-খবরে জানা যায়, তিনি মথুরেশপুর ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের কাছে তার সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে পরিচিতি লাভ করেছেন। মানুষের বিপদে-আপদে সবসময় তিনি সাহায্য সহযোগিতা করেন।

চেয়ারম্যান প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়ন সেক্রেটারি আজগার আলীর সঞ্চালনায় ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্ম পরিষদ সদস্য, মিডিয়া ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি ড. মিজানুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আশকারী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন নায়েবে আমীর লোকমান হোসেন ও নুর মোহাম্মদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আহসান কবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি শেখ নাজমুল ইসলাম, ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শেখ নাজমুল হুদা,অফিস সম্পাদক সাংবাদিক আলমগীর কবির, প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান সেলিম ও ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীলবৃন্দ।