মো. সাইফুল্লাহ, শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনেই বি এন পি ও জামায়াতে ইসলামীর মধ্যে হবে হাড্ডা হাড্ডি লড়াই! অন্য দলের প্রার্থীদের প্রার্থীদের তেমন খবর নেই!

মাগুরার দুটি সংসদীয় আসনেই প্রতীক বরাদ্দের সাথে সাথেই রাজনৈতিক দলগুলো মুখরিত করে তুলেছে রাজনৈতিক ময়দান। প্রার্থীরা দলের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম এমনকি পাড়া-মহল্লা পর্যায়ে নির্বাচনী প্রচার- প্রচারনা, সভা - সমাবেশ গনসংযোগ, মাইকিংয়ে মুখরিত করে তুলেছে নির্বাচনী এলাকা। প্রার্থীদের পক্ষে সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে লিফলেট নিয়ে ভোট চাইতে শুরু করেছে। প্রার্থীদের ঘুম নেই। সকাল থেকে গভীর রাত অবধি দলে দলে বিভক্ত হয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে। সকাল সন্ধ্যা চায়ের দোকানে চলছে নির্বাচন নিয়ে খোলা মেলা আলোচনা সমালোচনা। দীর্ঘদিন ভোট প্রয়োগের সুযোগ না পাওয়ায় এবার ভোটারদের মধ্যে নতুন অনুভুতির সৃষ্টি হয়েছে। তার পরে রয়েছে হা এবং না ভোটের বিষয়। যা ভোটারদের অনেকের কাছেই অজানা। নির্বাচনে দুটি বড় দল বিএনপি ও জামায়াতে ইসলামী। আর আওয়ামীগ নির্বাচনে না থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর যে কেউ ক্ষমতায় যাচ্ছে! এমন ধারনা ভোটারদের একটি বড়ো অংশের মধ্যে। বি এন পি ও জামায়াতে ইসলামী নির্বাচনে একে অপরকে টপকাতে নানান কৌশল খুঁজছে। উভয় দলই তরুন প্রজন্মের ভোট এবং পতিত আওয়ামী লীগ ও অমুসলিমদের ভোট নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত মাগুরার দুটি আসনে কারা তাদের থেকে বেশি সুবিধা নিতে পারবে সেটাই ভাবছেন রাজনৈতিক বোদ্ধারা।