সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : সম্ভাবনার ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই হ্যাঁ ও দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। তাহলেই আগামীর স্বপ্নময় বাংলাদেশে জনগনের সরকার গঠনের মাধ্যমে উন্নয়নের প্রকৃত ধারা প্রবাহিত হবে। নয়তো পতিত ফ্যাসিস্টের গ্যাড়াকলেই আবার প্রিয় জন্মভূমি নিপতিত হবে। এমন মন্তব্য করেছেন তারুন্যের আইডল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১টায় নীলফামারীর সৈয়দপুরে গণভোটে হ্যাঁ এর পক্ষ্যে ক্যাম্পেইন কার্যক্রম চালানোর প্রারম্ভে শহরের পুলিশ বক্সের সামনে প্রদত্ব বক্তব্য এসব কথা বলেন।
এসময় তার সাথে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এজিএস ফেরদৌস আল হাসান, ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, রংপুর মহানগন ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মাজেদুর রহমান, নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের ১১ দল সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীন এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর শহর জামায়াতের আমীর শরফুদ্দিন খাঁন, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।