বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এখনো মায়েরা ঘরে নিরাপদ নয়, ঘর থেকে বের হলে চলাচলে নিরাপদ নয় ও কর্মস্থলেও নিরাপদ নয়। এখনো প্রিয় দেশের চাঁদাবাজদের ভয়ে মানুষ অস্থির। মামলাবাজদের ভয়ে সাধারণ নিরহ মানুষ অস্থির। দুর্নীতি আমাদের সমাজকে একেবারে আগাগোড়া ছেয়ে ফেলেছে। এমন বাংলাদেশ সবাই কি চেয়েছে?
তিনি বলেন, আমি বিশ্বাস করি এখানে অনেক মুক্তিযুদ্ধারা ও তাদের সন্তানরা আছে। আমিও এক শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সদস্য। আমার যে ভাই জীবন দিয়েছে আমি বিশ্বাস করি এমন বাংলাদেশের চিত্র দেখলে তিনি হয়তো সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। জীবন বাজি রেখে জীবন দিয়ে যারা আমাদের ঋণী করে গেলেন তাদের প্রতি এই দেশ, এই জাতি। রাজনৈতিক দল আর নেতৃবৃন্দ কি সম্মান দেখালেন?
শনিবার ( ৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, তাদের তো স্বপ্ন ছিলো একটি ন্যায় ও সাম্যের বাংলাদেশ গড়বে, মানুষের জীবনে অর্থনৈতিক মুক্তি আসবে, সন্তানরা সুশিক্ষা পাবে, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে, আসলে কিছুই হলো না। কার কারণে হলো না ? এর জন্য কি সাধারণ জনগণ দায়ী ? অবশ্যই না । দফাই দফাই যারা দেশ পরিচালনার সুযোগ পেয়েছিলেন ভালো যদি কিছু করে থাকে এটাও তাদের কৃতিত্ব, অপকর্ম যদি থাকে এটার দায়ও তাদের।