বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে গৌরীপুর উপজেলা শাখার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন করে।
১০ এপ্রিল শুক্রবার পৌর শহরের নূরুল আমিন খান উচ্চবিদ্যালয় স্কুল মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর জননেতা আলহাজ্ব আব্দুল করিম। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ জেলা সেক্রেটারি মুহাদ্দিস মোজাম্মেল হক আকন্দ।
গৌরীপুর উপজেলা জামায়াত আমীর মাওলানা বদরুজ্জামান সাহেবের সভাপতিত্বে ও গৌরীপুর উপজেলা সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ সাহেবের সঞ্চালনায় উক্ত শিক্ষা শিবির সকাল ১০ থেকে শুরু হয়ে বিকাল ৫ পর্যন্ত চলে। এ শিক্ষা শিবিরে আরো আলোচনা রাখেন, ময়মনসিংহ জেলা প্রশিক্ষন সম্পাদক মাওলানা বদরুল আলম। এছাড়াও উপস্থিত গৌরীপুর উপজেলা কর্ম পরিষদ ও শূরা সদস্য আব্দুল বারেক বারি,
উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং বায়তুলমাল সম্পাদক আবুল মুনসুর আহমদ, উপজেলা সহকারী সেক্রেটারি মহসিন আলম সুজন, উপজেলা শাখার সাবেক আমীর এড. সৈয়দ গোলাম সারওয়ার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালেহীন কবির প্রমুখ।
উক্ত শিক্ষা শিবিরে গৌরীপুর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট সভাপতি গণ উপস্থিত ছিলেন।