সলঙ্গা (সিরাজগঞ্জ) থেকে ফারুক আহমেদ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর কয়েক দিন মাত্র বাকী এখন শুধু দিন খনঃগণনা মাত্র। ৬৪সিরাজগঞ্জ- ৩ হারোনো আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ব্যাপক তৎপর চালাচ্ছ বিএনপি। ২০০৮ সালের নির্বাচনে রায়গঞ্জ,তাড়াশ ও সলঙ্গার সংসদীয় আসনটি হাতছাড়া হয়ে যায়। ২০১৮ সালের নির্বাচনেও এই আসনটি হাতছাড়া হয়। এবার ২০২৬শে আবারো ৩ মাসে আগেও প্রধান প্রতিপক্ষ দল জামায়াতে ইসলামীর প্রার্থী ড.আব্দুস সামাদের কাছে হেরে যাওয়ার আশংকায় ভুগছিল দলটি। ড.আব্দুস সামাদ দলীয় নির্দেশনা অনুযায়ী দলের প্রতি শ্রদ্ধা রেখে জোটের জন্য তার মনোয়ন প্রত্যাহারের খবর শুনে খুশিতে আত্নহারা হয়েছিলেন বিএনপির স্থানীয় দলীয় নেতাকর্মীরা। জামায়াতের সাবেক প্রার্থী ড.আব্দুস সামাদসহ নেতা কর্মীরা খেলাফত মুসলিসের প্রার্থী হাফেজ মুফতি আব্দুর রউফের সাথে মাঠে শক্ত অবস্থানে কাজ করায় বর্তমানে বিএনপির জয়ের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এখন জয়ের ব্যাপারটি ততটা সহজ নয় ভাবছেন স্থানীয় ভোটেরা। তাই আসটি নিজেদের কাছে রাখতে প্রচুর পরিমাণ ঘাম ঝড়াতে হচ্ছে ভিপি আয়নুল হকসহ স্থানীয় নেতা কর্মীদেরকে। সামনের নির্বাচনে এই আসনটি নিজেদের কাছে রাখতে তৎপর দলটির নেতা কর্মীরা। দলটির চেয়ারম্যান তারেক রহমানের উত্তর বঙ্গের সফরের পর থেকে দলের ভিতর পুরো দমে নির্বাচনীও হাওয়া লেগেছে। ভি,পি আয়নুল হক ছাত্রজীবন থেকে রাজনীতর সঙ্গে যুক্ত দলের ত্যাগী নেতা। তিনি রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। যা এখন বিএনপির জন্য মর্যাদার লড়াই হিসেবে দাঁড়িয়েছে। দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ শুভেচ্ছা ও মতবিনিময় সভাসহ ভোটারদের ধারে ধারে গেয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুত দিয়ে ধানের শীষের ভোট প্রার্থনা করছেন। এবং ভোটারদের মন জয় করার চেষ্টা করে যাচ্ছেন তিনি। অন্যদিকে বসে নেই, ভাগ বসাতে চায় এই আসনটিতে জামায়াতের ১১ দলীয় নির্বাচনী ঐক্য- সমর্থিত জোট বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মুফতি আব্দুর রউফ সরকার। তিনিও বংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী একটি আদর্শ জবাবদিহিমূলক, চাঁদাবাজ, ঘুষ ও দূর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক শাসন ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক সিরাজগঞ্জ ৩ গড়তে ১২ ফেব্রুয়ারি রিকশা মার্কায় ভোট চান তিনিও।
রাজনীতি
হারানো দুর্গ উদ্ধারে মরিয়া বিএনপি খেলাফত মজলিস এগিয়ে
ত্রয়োদশ জাতীয় নির্বাচন আর কয়েক দিন মাত্র বাকী এখন শুধু দিন খনঃগণনা মাত্র। ৬৪সিরাজগঞ্জ- ৩ হারোনো আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ব্যাপক তৎপর চালাচ্ছ বিএনপি।
Printed Edition