কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় জামায়াতের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ-এর সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার হেলাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ হযরত আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ইমামুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি এ সব কথা বলেন। রমযান কুরআন নাজিলের মাস এবং ইসলাম বিজয়ের মাস।এ মাসে আমাদের আত্মশুদ্ধি , তাকওয়া ও ঈমানী শক্তি সঞ্চয়ের মাস। কোরআনকে শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে লাভ নেই। এর মর্মবাণী অনুধাবন করে ব্যাক্তি, সমাজ, ও রাষ্ট্র জীবনে বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহর জমিনে দ্বীন কায়েম করা সম্ভব। তিনি আরো বলেন,ন্যায়- ইনসাফভিত্তিক সমাজ গঠন, দুর্নীতি -অন্যায় পরিহার করে ইসলামী আদর্শে পরিচালিত জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ ওমর আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কামারুজ্জামান, মাওলানা আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার আবু তালেব, উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রোমেল সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ, জাতি, ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।