রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

​ব্লাড কানেকশন-এর চেয়ারম্যান কামরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন (IIFSO)-এর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

​এছাড়া আয়োজনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মডেল থানা আমীর ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুল সংখ্যক তরুণ নেতা অংশগ্রহণ করেন।

​মতবিনিময় সভায় বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।