বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার লালমনিরহাট জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি মাওলানা আবুল হাসনাত মোঃ আবদুল হালিম, জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায়, প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সংগঠনে কাজ করি। এখন থেকে পুরো শক্তি নিয়ে সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে।

একজন উপদেষ্টা কর্তৃক জামায়াত কে মেইন স্ট্রিমে যেতে না দেয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার কথা থেকে স্পষ্ট হয় বিগত সরকার পরিকল্পিত ভাবে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এ সমাবেশে আরো উপস্থিত ছিলেন হাতীবান্ধা ও পাটগ্রামের নমিনি মোঃ আনোয়ারুল ইসলাম রাজু সাবেক জেলা আমীর ও রংপুর-দিনাজপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক আমীর প্রভাষক আতাউর রহমান। জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম প্রমুখ।