বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ নূরুল ইসলাম বুলবুল তার বৃদ্ধা মাকে নিয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় দিকে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিজ এলাকার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর স্¦াধীন ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মহান আল্লাহর কাছে শুকিরয়া আদায় করছি। আমি আশা করি ভোটাররা নির্ভয়ে, উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। জনগণের রায়ই চূড়ান্ত রায়। স্বতঃর্স্ফুতভাবে নারী-পুরুষ ভোটাররা ভোট প্রদান করেন।
আশাবাদি নির্বাচনে জয়ী হবো। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় দলীয় নেতা ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং কেন্দ্রলোতে শৃঙ্খলা বজায় ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।