কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা তার পেইজে ভুয়া কপিরাইট স্ট্রাইক (Fake Copyright Strike) দিচ্ছে এবং পেইজটি হ্যাক করার জন্য চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে।

বুধবার ( ৪ ফেব্রুয়ারি) মুফতি আমির হামজা তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

ফেসবুকে তিনি লেখেন, ‘​সবাইকে একটি বিশেষ বিষয়ে অবগত করা যাচ্ছে যে, শায়খ মুফতি আমির হামজার অফিসিয়াল ফেসবুক পেজটি বর্তমানে এক গভীর ষড়যন্ত্রের শিকার। একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পেজে ভুয়া কপিরাইট স্ট্রাইক (Fake Copyright Strike) দিচ্ছে এবং পেজটি হ্যাক করার জন্য বারবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

‘মূলত দ্বীনের দাওয়াতি কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এবং বিশেষ করে কুষ্টিয়া-৩ আসনে শায়খের প্রতি সাধারণ মানুষের উপচে পড়া ভালোবাসা ও আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে হিংসার বশবর্তী হয়েই এই নোংরা পথ বেছে নিয়েছে একটি মহল। তারা চায় আপনাদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্ন করতে এবং হকের আওয়াজকে স্তব্ধ করে দিতে।’

​আমরা অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং ফেসবুক কর্তৃপক্ষের কাছে যথাযথ কারিগরি ও আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি।

ইনশাআল্লাহ, কোনো ষড়যন্ত্রই সত্যের পথ চলাকে থামাতে পারবে না।

​আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ_

​সতর্ক থাকুন এবং ​পাশে থাকুন, এই কঠিন সময়ে আপনাদের দোয়া ও অটুট সমর্থন আমাদের বড় শক্তি।

​আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই অসাধু চক্রের সকল চক্রান্ত নস্যাৎ করে দিন এবং আমাদের দাওয়াতি কাজকে কবুল করুন। আমিন।

​ধন্যবাদান্তে,

অ্যাডমিন প্যানেল (মুফতি আমির হামজা অফিসিয়াল)