বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল থানা পশ্চিমের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় মগবাজার চৌরাস্তায় মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা সেক্রেটারী মোঃ রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় ও মহানগরী মজলিসে শূরা সদস্য ও থানা আমীর (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইবনেসিনা ট্রাস্টের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত- ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ঐক্যবদ্ধ বাংলাদেশের ঢাকা-১২ আসনের এমপি প্রার্থী জননেতা সাইফুল আলম খান মিলন।

জনসভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম সাইম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারী, ডা. সুলতান মাহমুদ, রিকশা শ্রমিক ট্রেড ইউনিয়ন হাতিরঝিল থানা সভাপতি শ্রমিক নেতা মঞ্জুরুল ইসলাম, হাতিরঝিল থানা পশ্চিমের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা, থানা শূরা সদস্য জিয়াউর রহমান, পশ্চিম মগবাজার ওয়ার্ড সভাপতি মোঃ আকতার হোসাইন, দিলু রোড সভাপতি হাবিবুর রহমান মজুমদার, বড় মগবাজার পূর্ব সভাপতি মোঃ শামীম হোসাইন, উত্তর নয়াটোলা ওয়ার্ড সভাপতি মোঃ ইকবাল হোসেইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাতিরঝিল থানা পশ্চিমের সেক্রেটারী আলমগীর হোসেন সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবির হাতিরঝিল থানা সভাপতি সাজজাদ হোসাইন শিহাব প্রমুখ।

জনসভা শেষে সাইফুল আলম খান মিলনের নেতৃত্বে মগবাজার চৌরাস্তা থেকে এক নির্বাচনী গণসংযোগ ও গণমিছিল ৩৫ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় প্রদক্ষিণ করে ওয়্যারলেস মগবাজার রেলগেইট এসে মিছিল শেষ হয়।