মালয়েশিয়ার শীর্ষ ইসলামি দল মালয়েশিয়া পাস-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং, এমপির সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে আজ (১৯ মে) মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল পার্টি ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এর সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান।

মতবিনিময়কালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।

এর আগে মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময়ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উপস্থিত ছিলেন।