সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মির্জা গালিব লিখেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার এর বিপক্ষে বিএনপির যে অবস্থান, এইটা সালাহউদ্দিন আহমেদের একার অবস্থান না। এইটা মূলত বিএনপির দলীয় অবস্থান।

সোমবার ( ৩০ মার্চ) তার ফেসবুকে এ পোস্ট দেন।

মির্জা গালিব লিখেছেন, ‘আইনমন্ত্রী কালকে প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, "জুলাই আদেশ এবং গণভোট অধ‍্যাদেশ—এই দুটি বিষয় অবিকল আইনের মতো মনে হলেও কোনোটাই সাংবিধানিকভাবে বৈধ আইন নয়।" উনার কাছে এইগুলো "তথাকথিত" আইন।’

‘কিন্তু, গণভোট অধ্যাদেশ যদি তথাকথিত হয়, তাইলে যেই নির্বাচনে জিতে উনারা সরকার গঠন করলেন, মন্ত্রী হইলেন, সেই নির্বাচনটা কেমনে অ-তথাকথিত হইল, কেমনে শুধু সেইটা বৈধ হইল? এই প্রশ্নের উত্তর আপনি সালাহউদ্দিন আহমেদের কাছেও পাইবেন না, আইনমন্ত্রী আসাদুজ্জামানের কাছেও পাইবেন না। ’

‘যেইটা সালাহউদ্দিন আহমেদের পজিশান, সেইটা আইনমন্ত্রী আসাদুজ্জমানেরও পজিশান। সেইটা তারেক রহমানেরও পজিশান। বিএনপি চাইলেই এই সংসদে জুলাই সনদকে বৈধতা দিতে পারে। কিন্তু বিএনপি সেইটা দিবে না। কারণ এই সংস্কার, এই পরিবর্তন বিএনপির রাজনীতি না।’