সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সাম্যের বাংলাদেশ। তিনি বলেন, সেই বাংলাদেশে কোনো হানাহানি থাকবে না, থাকবে না কোনো বৈষম্য। ১১ দলীয় জোট একটি শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিতে বদ্ধপরিকর। তিনি আজ বিকেলে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি সালেহ উদ্দিন লোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন আসন পরিচালক মাওলানা ফয়জুল ইসলাম, মুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা অর্থ সম্পাদক মাওলানা শাব্বির আহমদ খান, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রফিকুল হাসান লোদী, রেদওয়ানুল করিম রামীম, জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আহবাব হোসেন মুরাদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, এম শামসুল আলম, আব্দুশ শাকুর ও আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।