কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শহরতলীর বাটিকামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়।

১১ দলীয় নির্বাচনী জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি বাটিকামারা রেলগেট, খোকন মোড় ও হলবাজার ঘুরে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন। প্রধান আলোচক ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফজাল হোসেন।

যুব জামায়াত নেতা মাসুদ রানার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কুষ্টিয়া-৪ আসনের আসন পরিচালক মো. সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা জামায়াতের তদারককারী মো. কামরুজ্জামান মিয়া, বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মো. মামুনুর রশীদ, সহ-সেক্রেটারি আবুল আহসান সমসের, পৌর আমীর অ্যাডভোকেট রবিউল ইসলামসহ জামায়াত ও শরিক দলগুলোর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


এছাড়া সমাবেশে এনসিপি, বাংলাদেশ খিলাফত মজলিস ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন। গণমিছিল ও সমাবেশে কুমারখালী পৌরসভাসহ শিলাইদহ, জগন্নাথপুর, সদকী, নন্দলালপুর, চাপড়া, বাগুলাট, যদুবয়রা, চাঁদপুর ও পান্টি ইউনিয়ন থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।