মাগুরা থেকে মো. ওয়ালিয়র রহমান: ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের অপার সমৃদ্ধিতে গড়া এক জন পদের নাম মাগুরা। রেনেসার কবি ফররুখ আহম্মেদ, সাহিত্যিক লুৎফর রহমান, সাংবাদিক-সিরাজ উদ্দিন হোসেন, খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গোলাম ইয়াকুব, মাসরুরুল হক কমল সিদ্দিকী, কবি সৈয়দ আলী আহসান, রাজা সীতারাম রায়ের স্মৃতি বিজড়িত মাগুরা কাগজ কলমে মাগুরা বাংলাদেশের সম্ভাবনাময় জেলার একটি হলেও বাস্তবতায় আজও এখানকার মানুষ বঞ্চিত ন্যায্য উন্নয়ন থেকে। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও জেলার সাধারন মানুষ তাদের জীবনমান বদলাতে পারেনি কাঙ্খিত সরকার বদলেছে, জনপ্রতিনিধি বদলেছে প্রতিবারই শোনা গেছে উন্নয়নের আশ্বাস কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার মাঝে রয়ে গেছে বিস্তর ফারাক। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের আমলে দিনের ভোট হয়েছে রাতে।
মাগুরা-১: জেলা সদর উপজেলার নয়টি ইউনিয়ন, শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে মাগুরা-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩০ হাজার ৭শ ৭৫ জন। এর মধ্যে পুরুষ হচ্ছে ২ লাখ ১৫ হাজার ২শ ৬৮ জন। নারী ভোটার হচ্ছে ২ লাখ ১৫ হাজার ৫শ ৪ জন। এই আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১শ ৫৬টি। স্থায়ী ভোট কক্ষ ৮শ ১২টি, অস্থায়ী- ১৬টি মিলে মোট ভোট কক্ষ ৮শ ২৮টি।
মাগুরা-২- আসন মহম্মদপুর উপজেলা ৮ ইউনিয়ন, শালিখার ৭ ইউনিয়ন এবং মাগুরা সদর উপজেলার ৪টি ইউনিয়ন সহ মোট ১৯টি ইউনিয়ন নিয়ে মাগুরা-২ আসন। ভোটার সংখ্যা ৪লাখ ১৬ হাজার ৬শ ৩৪জন। ২ লাখ ১১ হাজার ৫শ ৪৬ জন পুরুষ এবং ২ লাখ ৫ হাজার ৮৫ জন নারী ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১শ ৪৫টি, স্থায়ী কক্ষ-৭শ ৭৭টি। অস্থায়ী কক্ষ-২০টি। মোট ভোট কক্ষ ৭শত ৭ টি। এ আসনে ভোট যুদ্ধে নেমেছেন ৪জন প্রার্থী। জামায়াতের প্রার্থী জেলা আমীর অধ্যাপক এমবি বাকের, বিএনপির কেন্দ্রীয় ভাইস চ্যায়ারম্যান নিতাই রায় চৌধুরী, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মোস্তফা কামাল। লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির নেতা মশিয়ার রহমান।